৭৫ তম স্বাধীনতা দিবসে নেতাজির স্থান ঘরের এক কোণায়, এতো তাড়াতাড়ি আমরা দেশের স্বাধীনতায় ওঁর অবদান ভুলে গেলাম!

আজ দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। ভারতের বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে , নিজেদের শহীদ করে এই স্বাধীনতা ইংরেজদের থেকে অর্জন করেছিল ভারত। সেই বীর সন্তানদের মধ্যে অন্যতম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের দিনে তাঁর কথা ভুলে যায় কেমন করে যায় ভারতবাসী!

সেই দেশনায়কের মূর্তি পড়ে থাকতে দেখা গেল ঘরের কোণায়। হুগলির গোঘাটের কামারপুকুর এলাকায় এমনই চিত্র ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। স্থানীয় প্রশাসনের উপর ক্ষুব্ধ সেখানকার বাসিন্দারা।

৪ বছর আগে রাস্তা সম্প্রসারণের সময় রাস্তা থেকে মূর্তি সরিয়ে রাখা হয়েছিল। কাজ সম্পন্ন হলেও যথা স্থান ফিরে পাননি নেতাজি। গোঘটের কামারপুকুর চটি এলাকায় সুভাষচন্দ্র বসুর আবক্ষমূর্তি আর দেখা যায় না। স্থানীয় মানুষজন জানেন চার বছর আগে একটি মূর্তি ছিল কিন্তু আজ তা কোথায় কেউ জানেন না।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মন্ডল তিনি জানেন কোথায় মূর্তি। তিনি অবশ্য সাফাই দিয়েছেন। তপন বাবু জানিয়েছেন, সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিটি তিনি স্থাপন করতেন । গোঘাটে প্রাক্তন বিধায়ক নিরঞ্জন পন্ডিত আবার কটাক্ষের সুর চড়িয়েছেন।

প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা নিরঞ্জন পন্ডিত বলেছেন, ‘রাস্তা সম্প্রসারণের সময় নেতাজির মূর্তিটিকে কামারপুকুর চটি থেকে তুলে দেওয়া হয়েছিল চার বছর আগে। রাস্তার ধারে বিভিন্ন দোকান শাসকদল বসালেও নেতাজির জন্য একটু জায়গা হয়নি আজও। তবে মূর্তিটি আমরা ওই জায়গা থেকে সরিয়ে এনে নেতাজি ভবনে রেখেছি।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles