WB Election 2021: বাংলার শিল্প নষ্ট হয়ে গিয়েছে, এই শিল্পের অক্সিজেন চাই, দাবী নির্মলা সীতারমণের

অন্যান্য বিজেপি মন্ত্রীরা অনেক আগে থেকেই বলে আসছেন, এবার সেই একই সুরে সুর মেলালেন নির্মলা সীতারমণ। বাংলা নিয়ে নিজের মনোভাব প্রকাশ করলেন তিনি। তাঁর মতে, বাংলা শিল্পের নতুন দিগন্ত রয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, ফলে সেই শিল্প পুনরায় প্রাণ ফিরে পাবে।

আরও পড়ুন-জগাই-মাধাই-গদাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে! বিজেপির পরিকল্পনা হিন্দু-মুসলিম দাঙ্গা, জিয়াগঞ্জে মমতা

আজ, মঙ্গলবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “এখন ভোট-মরসুম। এখন আমি বাংলা নিয়ে কিছু বললে সেটার ভুল ব্যাখ্যা হতে পারে। কিন্তু আমাকে এ কথা বলতেই হবে যে, একটা সময় বাংলাই সব কিছুতে এগিয়ে ছিল। অথচ এখন সবই গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে এখানকার শিল্প। অথচ, বাংলার শিল্পের এখনও বহু অগ্রগতির অবকাশ আছে। বাংলার শিল্পের এখন অক্সিজেন চাই। শিল্পের চাই সরকারি সহায়তা। সমস্ত শিল্পকেই একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে এই রাজ্যের নিজস্বতার বিষয়টিও মাথায় রাখতে হবে। এখানকার যে বিশিষ্ট প্রোডাক্ট, যেমন দার্জিলিং চা, তা-ও ধুঁকছে। এখানেও সরকারি সহযোগিতা জরুরি। একটা সময় সব কিছুতেই বাংলা এগিয়ে ছিল। আমরা আবার সেটাই ফিরিয়ে আনতে চাই”।
নির্মলা সীতারমণ আরও জানান যে, গতবছরের অর্থনীতি পুরোটাই করোনা গ্রাস করেছে। করোনার দ্বিতীয় ঢেউ মাথা তুলেছে, কিন্তু ২০২১ কখনোই পুরোপুরি করোনাগ্রস্ত হবে না। তিনি বলেন, পুনরুত্থান শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-“যেনতেন প্রকারেণ বাংলা দখল করতে হবে! তার পরই লকডাউন করবে ওঁরা”, কেন্দ্রকে বিঁধে দাবি অভিষেকের

আত্মবিশ্বাসের সুরে তিনি জানান, বাংলায় বিজেপিই সরকার গড়ছে। এবার সেখানে কী কী করা হবে তা সংকল্প পত্রে উল্লেখ করা হয়েছে। এই সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। তাই এই সরকারের উপর বিশ্বাস ও আস্থা রাখার বাণী দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

RELATED Articles