আর জি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্যে এই মুহূর্তে তুমুল উত্তেজনা। এই ইস্যু নিয়ে শাসক দলের নেতানেত্রীরা নানান মন্তব্য করার জেরে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলকে। গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফেরার কথা বললে, তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এবার আর জি কর ইস্যু নিয়ে মন্ত্রিসভার সদস্যদের মুখে কুলুপ আঁটার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিনই জনগণের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “একমাস হয়ে গিয়েছে। এবার পুজোতে মেতে উঠুন, উৎসবে মাতুন”। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়ায়। এই মন্তব্যের বিরোধিতা করে জুনিয়র চিকিৎসকরা বলেই দিয়েছেন, “আন্দোলনই আমাদের উৎসব”। তাদের সাফ কথা তারা নিজেদের দাবী না মেটা পর্যন্ত কর্মবিরতি থেকে সরছেন না।
এমন আবহে আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকেই মমতা কড়া নির্দেশ দিয়েছেন যে আর জি করের ঘটনা নিয়ে তিনি ছাড়া যাতে মন্ত্রিসভার আর কোনও সদস্য কোনও মন্তব্য না করেন। এই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রীই বলবেন। খুল্লামখুল্লা কোনও মন্তব্য বা কোনও সোশ্যাল পোস্ট করা যাবে না আর জি কর নিয়ে।
জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে ১৬টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে দুটি বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ৫টি পকসো ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে দ্রুততার সঙ্গে। আর অন্যটি হল, এমন নানান সময় অভিযোগ ওঠে যে মন্ত্রীরা প্রতিমন্ত্রীদের কাজ করতে দিচ্ছেন না। তেমনটা করা যাবে না। প্রতিমন্ত্রীদের দায়িত্ব বাড়াতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন।
এও জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পুলিশ সুপার, জেলাশাসক, কমিশনারেটের সিপি, এমএসভিপিদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। নবান্ন সভাঘরেই হবে এই বৈঠক। প্রথমে এই বৈঠক স্বাস্থ্য সচিবকে করার নির্দেশ দিলেও এবার জানা যাচ্ছে তিনি নিজেই এই বৈঠক করতে চলেছেন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!