করোনার টিকা নিতে হলে অবশ্যই করোনা-সংক্রান্ত অ্যাপে বা অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন ছাড়া যেন কোনওভাবেই টিকা দেওয়া না হয়, এমনটাই কড়া নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফে। কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্রের জালিয়াতি সামনে আসতেই এমন নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
গত বুধবারই কসবায় ভুয়ো টিকাকরণ কেন্দ্রের খবর সামনে এসেছে। ভুয়ো আইএএস অফিসারের পরিচয় দিয়ে কসবা-সহ কলকাতার একাধিক জায়গায় টিকাকরণ কেন্দ্র করিয়েছিলেন দেবাঞ্জন দেব। এই নিয়ে রাজ্য রাজনীতি চরমে উঠেছে।
এরই মধ্যে ফাঁস হয়েছে দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক হেভিওয়েটদের ছবি যা নিয়ে তোপ দেগেছে বিরোধী দল। শাসকদলেরও হাত রয়েছে এই কাণ্ডে, এমনটাই দাবী তোলা হয়েছে। এই কারণেই টিকাকরণ নিয়ে কড়া নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফে।
অন্যদিকে আবার করোনার সংক্রমণ খানিক কমলেও যেসমস্ত এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি, সে সমস্ত এলাকা কনটেনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার নিরদ্রেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
গতকাল, শুক্রবার করোনা নিয়ে পর্যালোচনা বৈঠক সারেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। বর্তমান পরিস্থিতি কেমন, তা নিয়ে আলোচনা করা হয় জেলাপ্রশাসকদের সঙ্গে। করোনা যাতে ফের মাথাচাড়া না দিতে পারে, এই কারণে কনটেনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোনগুলির উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে নবান্নের তরফে।
আরও পড়ুন- ‘সেই অন্ধকার দিনগুলি ভোলা যাবে না’, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর
টিকাকরণ কর্মসূচীর যাতে আরও ব্যাপকভাবে হয়, তা-ও দেখতে বলা হয়েছে নবান্নের তরফে। জোর দিতে বলা হয়েছে কলকাতার বস্তি এলাকাগুলিতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে নির্দেশ, ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা প্রবল। এই কারণে শিশুদের সুরক্ষিত রাখতে মায়েদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!