বেহেড মাতাল স্কুলের প্রধান শিক্ষক, ম’দ খেয়েই আসেন স্কুলে, হেডস্যারের অপসারণের দাবীতে বিক্ষোভ অভিভাবকদের, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল পড়ুয়ারাও

প্রায় প্রতিদিনই ম’দ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক। এমন অভিযোগ আগেও করা হয়েছিল। গতকাল, বুধবার ফের এমন ঘটনা ঘটায় এবার আর চুপ থাকলেন না অভিভাবকরা। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবী জানিয়ে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় স্কুল চত্বর ও এলাকায়।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তাপস নন্দী প্রায় দিনই স্কুলে ম’দ খেয়ে আসেন। এমনকি, সঠিক সময়ে স্কুলেও আসেন না তিনি। নিম্ন মানের মিড ডে মিল দেওয়ার অভিযোগও উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় আগেও প্রতিবাদ জানানো হলেও লাভ হয়নি।

গতকাল বুধবার ফের ম’দ খেয়ে স্কুলে ঢোকেন প্রধান শিক্ষক। এরপরই বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয়রা। স্কুলের গেটে তালা দিয়ে দেন তারা। পড়ুয়ারাও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে পৌঁছয় কুশমণ্ডি থানার পুলিশ ও স্কুল পরিদর্শকের প্রতিনিধি। অভিভাবকদের দাবী, প্রধান শিক্ষককে অন্য জায়গায় বদলি করতে হবে। অনেকক্ষণ পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কী জানান অভিভাবকরা?

এ বিষয়ে এক বিক্ষোভকারী অভিভাবকের দাবী, “দীর্ঘদিন ধরে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল নিম্নমানের। এমনকি রান্নাঘরের অবস্থা অস্বাস্থ্যকর। এই অনিয়ম আজকের নয়। দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে”।

কী প্রতিক্রিয়া অভিযুক্ত প্রধান শিক্ষকের?

এই অভিযোগ সম্পূর্ণ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক তাপস নন্দী। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমাকে কালিমালিপ্ত ও হেয় প্রতিপন্ন করার জন্য এই স্কুলের সহ শিক্ষকরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করেছেন”।

আরও অন্যান্য খবর