গতকাল, বুধবার থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা ও দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কেন এই বৃষ্টি?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অবস্থান করছে বাংলা ও ওড়িশা উপকূলে। এর জেরেই বৃষ্টির স্পেল চলবে বঙ্গে। দক্ষিণবঙ্গে গোটা দিন আকাশ মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
আজ, বৃহস্পতিবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি?
হাওয়া অফিস সূত্রে খবর, আহ, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহতে। পার্বত্য দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার