যে কোনও পুজো-পার্বণে চাঁদা নিয়ে জুলুমবাজি যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে। চাঁদার এই জুলুমের জেরে শহরবাসীও অতিষ্ঠ। এই জুলুম আটকাতে গিয়েছিলেন পুলিশ সুপার। কিন্তু দুষ্কৃতীদের মারধরের চোটে মাথা ফাটল তাঁর। ভর্তি হাসপাতালে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি আংরাভাসা এলাকায়। জানা গিয়েছে, সেখানে রাস্তা আটকে চাঁদা তুলছিল স্থানীয় ক্লাবের সদস্যরা। রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি আটকেই তোলা হচ্ছিল চাঁদা। এর জেরে রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন বেশ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
এই জুলুমবাজির খবর পেয়ে সেখানে যান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া ও তাঁর নেতৃত্বাধীন দল। চাঁদা তোলা আটকাতে গেলে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় পুলিশ সুপারের উপর চড়াও হয় ওই ক্লাবের সদস্যরা। পাথর মেরে পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দ্রুত তাঁকে আহত অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
পুলিশ সুপারের দেহরক্ষী জানিয়েছেন, তারা ঘটনাস্থলে পৌঁছতেই ওই যুবকরা তাদের গাড়ি ঘিরে ধরে। শুরু করে হাতাহাতি। পুলিশ সুপার গাড়ি থেকে নামলে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই পুলিশ সুপারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। ওই যুবকরা তাঁর মাথা ফাটিয়ে দেয়। আজ, বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার