সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে মাতৃবন্দনার প্রস্তুতি। আর উৎসবের মরশুমেই ম’দের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু দুর্গাপুজোর আগেই এল দুঃসংবাদ। রাজ্যে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে ম’দের দাম। এর জেরে উৎসবের মুখে মাথায় হাত সুরাপ্রেমীদের।
দেশী ও বিদেশী দুই ধরনের ম’দের দামই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আবগারি দফতর। দফতরে সূত্রে খবর অনুযায়ী দেশী মদের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। আর বিদেশী ম’দের দাম প্রায় ৭-১০ শতাংশ দাম বাড়তে পারে। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকেই নয়া দাম কার্যকর হতে পারে রাজ্যে। সরকারের এমন সিদ্ধান্তে বেশ হতাশ সুরাপ্রেমীরা।
কোন ম’দের দাম কতটা বাড়তে পারে, সে বিষয়ে নবান্নের তরফে জেলায় জেলায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, দেশী ম’দের ৬০০ মিলির নতুন দাম হতে চলেছে ১৫৫ টাকা। ৩৭৫ মিলির দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ মিলির দাম হবে ৮৫ টাকা ও ১৮০ মিলির দাম হবে ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। তবে বিদেশী ম’দের নতুন দাম কী হবে, তা এখনও জানা যায়নি।
কিন্তু এবার প্রশ্ন উঠছে যে বিদেশী ম’দের থেকে দেশী ম’দের দাম বেশি কেন বাড়ছে? আসলে রাজ্য সরকার দেশী ম’দের বদলে দেশে তৈরি বিদেশী ম’দকে প্রাধান্য দিতে চাইছে। চোলাই বিক্রি বন্ধের জন্য একটু কম দামে দেশে তৈরি বিদেশী ম’দ বিক্রির দিকে ঝোঁক বাড়াচ্ছে রাজ্য। এই দাম বৃদ্ধির পার্থক্যের জন্য চলতি বিধিতেও সংশোধন আনা হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, করোনা কালে ২০২০ সালের মার্চ থেকে দীর্ঘদিন ম’দ বিক্রি বন্ধ ছিল। পরবর্তীতে ম’দ বিক্রি শুরু হলে প্রথমে বিক্রির উপ ৩০ শতাংশ কর বসানো হয়। পরে তা অতিরিক্ত আবগারি শুল্কে পরিবর্তিত হয়। এর জেরে বিদেশী ম’দের দাম বেশ খানিকটা বেড়ে যায়। আর এর জেরে আবগারি রাজস্বে এই ফল দেখা যায়।





