ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দমদম নাগেরবাজার বাস টার্মিনাসে জমায়েত করল বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা। তাঁদের আবেদন একটাই, ‘দিদি আমাদের বাঁচান’।
আজ অর্থাৎ বুধবার এই পোস্টার নিয়ে ওই এলাকায় জমায়েত করেন ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশানের সদস্যরা। তবে এদিনের প্রতিবাদে ভাড়া বৃদ্ধির দাবি করেননি তাঁরা। বাস মালিকদের কথায় ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্যই তুলে ধরা হচ্ছে। তাঁদের এই আবেদন শুনে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তাই তাঁরা মেনে নেবেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা তাঁরা করবেন না বলেই জানিয়েছেন।
আরও পড়ুন- ভোটে ব্যাপক হার! ঝাঁ-চকচকে বিশাল কার্যালয় এখন বোঝা সমান রাজ্য বিজেপির কাছে
কিন্তু বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে তারা কীভাবে নিজেদের সংসার চালাবেন বা কীভাবে বেঁচে থাকবেন সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রীর কাছে।
বেসরকারি বাস-মিনিবাস মালিকদের এই প্রতিবাদ মূলত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল দেশের মানুষের কথাকেই তুলে ধরেছে।
নাগাড়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জ্বালানির মূল্য বৃদ্ধি। ইতিমধ্যেই কোথাও কোথাও লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৫০ টাকা এবং ডিজেল ৮৮.২৩ টাকা। দুদিন পরপর মূল্যবৃদ্ধি ঘটলেও আজকের দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন- বকেয়া উপ নির্বাচনের সারতে এবার তৎপর রাজ্য জয়ী তৃণমূল! যাচ্ছে নির্বাচন কমিশনে
এই মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের সমবেত প্রতিবাদের বিষ ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু জানিয়েছেন, “এই ধরনের পোস্টারিং মাধ্যমে আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাতে চাইছি। আমরা তাঁর কাছে জানতে চাইছি, ডিজেলের দাম যেখানে ৯০ টাকা ছুঁইছুঁই সেখানে কীভাবে বেঁচে থাকবেন বাস মালিক ও কর্মীরা? দিদিই আমাদের উপায় বাতলে দিন! এই দায়িত্ব আমরা তাঁর ওপরেই ছাড়ছি”। বক্তব্য তাঁর।





