মমতাকে ‘বেগম’ বলা হবে কেন, ভবানীপুরে বিজেপি প্রার্থী না দিলেই ভালো করত, শুভেন্দু-সহ গেরুয়া শিবিরকে তোপ রাজীবের

একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছাড়েন। যোগ দেন বিজেপিতে। সেই সময় তৃণমূলকে শানিয়ে নানান মন্তব্যও করেছিলেন তিনি। বিজেপির হয়ে ডোমজুড়ে ভোটে দাঁড়ান। কিন্তু বিপুল ভোটে হারার পরই মোহভঙ্গ হয় তাঁর। ক্রমেই বিজেপির সঙ্গে দুরত্ব বাড়তে থাকে প্রাক্তন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে ভোটের ফলাফল প্রকাশের পর। তিনি তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা। জানা যায়, হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে নেমপ্লেট সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিজেপি প্রার্থীর প্রচারে বাধা, পুলিশের বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

এরই মধ্যে আজ কলকাতা পৌঁছে নিজের দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন রাজীব। তাঁর কথায় বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে সামনে রেখে নির্বাচন লড়া মানুষ ভালোভাবে নেয়নি। তাছাড়া, যাঁকে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে ‘বেগম’ বলে ডাকা হবে কেন, এটা কোনওভাবেই শোভনীয় নয়।

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তীব্র সমালোচনা করেন তিনি। ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজীবের বক্তব্য, এই উপনির্বাচনে বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী না দিত, তাহলে সেটাই হত বিজেপির তরফে ‘গুড জেশ্চার’।

সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই প্রসঙ্গে রাজীব জানান, “বাবুল অনেকদিন ধরেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন”।

দলবদল করে বাবুল সুপ্রিয় মন্তব্য করেছিলেন যে দিলীপ ঘোষের জন্যই বিজেপি নির্বাচনে হেরেছে। এই বিষয়ে রাজীবের মন্তব্য, “এটা একান্তই বাবুলের ব্যক্তিগত মন্তব্য। তবে এটা ঠিক বিধানসভা ভোটের সময় যে সব বিভেদমূলক, বিভাজনমূলক মন্তব্য করা হয়েছিল, সেগুলি মানুষকে ভাবিয়েছে। তখনও এর বিরুদ্ধে ছিলাম। এ কথা তখন বহুবার বলার চেষ্টা করেছি। যাঁকে মানুষ ২১৩ আসন দিয়েছে, তাঁর সম্পর্কে ওই ধরনের মন্তব্য একেবারেই শোভনীয় নয়”।

আরও পড়ুন- পরনে রংচঙে শার্ট, মাথায় টুপি, কখনও বা পাঞ্জাবী, এমন অবতারে কী করছেন ‘কালারফুল’ মদন মিত্র?

এদিন রাজীব আরও বলেন যে ভবানীপুর উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী না দিলেই ভালো করত। তবে রাজীবের দৃঢ় বিশ্বাস যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ই জয়ী হবেন।

RELATED Articles