মা’দক খাইয়ে প্রেমিকাকে ধ*র্ষণ করে খু’নের চেষ্টা! এবার বিস্ফো*রক অভি’যোগ উঠল খোদ চিকিৎসকের বি’রুদ্ধেই, তদন্তে পুলিশ

প্রেমিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে এবার ধর্ষণের অভিযোগ উঠল এক রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি ওই তরুণীকে খুনের চেষ্টা করেন অভিযুক্ত, এমনটাও অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক যুবক। পুলিশ তদন্তে নেমেছে এই ঘটনার।

জানা গিয়েছে, ওই রেসিডেন্ট চিকিৎসক বেলঘরিয়ারর বাসিন্দা। তবে চাকরি সূত্রে তিনি মুর্শিদাবাদে থাকেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক তিনি। কলকাতার গলফগ্রিনের বাসিন্দা এক তরুণীর দাবী, গত ৮ অক্টোবর এই চিকিৎসক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে বহরমপুরে ডেকে পাঠান ওই চিকিৎসক।

তরুণীর কথায়, বহরমপুরে গিয়ে ডিনারে যাওয়ার নাম করে তাঁকে নিয়ে একটি হোটেলে যান ওই চিকিৎসক। তাঁর পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাওয়ান তিনি। তরুণী অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করেন ওই চিকিৎসক, এমনটাই দাবী নির্যাতিতার।   

এখানেই শেষ নয়, ওই তরুণীর অভিযোগ, এরপর ফের ২ ডিসেম্বর তরুণীকে বহরমপুরের একটি হোটেলে ডাকেন চিকিৎসক। তাঁকে মুখ না খোলার জন্য চাপ দেন। তরুণী প্রতিবাদ করলে সেই সময় চিকিৎসক তরুণী গলা চেপে ধরে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তবে অভিযুক্ত চিকিৎসক এই ঘটনার পর থেকেই পলাতক। তাঁর তল্লাশি করছে পুলিশ।

এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল জানান, “ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। চিকিৎসকের খোঁজেও তল্লাশি চালাচ্ছি। নির্যাতিতা ওই যুবতীর সঙ্গেও কথা বলা হয়েছে”।

আরও পড়ুনঃ ‘রামায়ণ-মহাভারত পড়লে আর গালাগালি দেবে না, ভালো মানুষ হবে…’, কাদের এই পরামর্শ দিলেন তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী? 

পুলিশ সূত্রে খবর, শারীরিক পরীক্ষা করানোর জন্য নির্যাতিতাকে বহরমপুরে ডেকে পাঠানো হয়েছিল গতকাল, বুধবার। কিন্তু তিনি যান নি। চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার অনাদি রায়চৌধুরী বলেন, “উনি আমাদের কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর। মেডিক্যাল কলেজের ভিতরে কোনও ঘটনা ঘটেনি, তাই আমরা এ ব্যাপারে কিছুই জানি না। অভিযোগ দায়ের যখন হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক”।

RELATED Articles