রাজ্যজুড়ে চড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পর ক্রমশ চড়ছে পারদ। ‌মাঝে মাঝে বইছে ঝোড়ো হাওয়া। এখনই তাপমাত্রা (temperature) কমার কোন সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একধাক্কায় তাপমাত্রা (temperature) বাড়বে না, ধীরে ধীরে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন তাপমাত্রা (temperature) বাড়বে তবে একলাফে ঊর্ধ্বমুখী হবে না‌। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলা, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়া বাকি জায়গায় দু-এক পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে তাপমাত্রা অত্যন্ত অস্বস্তিকর হতে চলেছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (temperature) ৩৪ ডিগ্রি। শুক্রবার তা আরও এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা (temperature)। আজ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার মেদিনীপুর-বিষ্ণুপুরে তাপমাত্রা (temperature) ৩৭ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। আসানসোলে থাকতে পারে ৩৫ ডিগ্রি। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও নদিয়া জেলায়।

গতকাল কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। গতকালের আবহাওয়া বজায় রয়েছে আজও। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতে বৃষ্টিপাত হতে পারে আজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ অনেকটাই কমে গেছে। তার ফলে এই মুহূর্তে রাজ্যে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের কিছু জেলায় ঝোড়ো হাওয়া এবংং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।

আগামীকাল ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টি জারি থাকবে। দিন ও রাতের তাপমাত্রা (temperature) বেশ কিছুটা বাড়তে থাকবে। আগামী দু- তিনদিন তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরালাতে। নিম্নচাপ অক্ষরেখা নতুন করে বিহার থেকে অসমের মধ্যে। অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে।

RELATED Articles