ফের দুঃসংবাদ! শনি ও রবিবার হাওড়া শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন, চরম দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের

ট্রেন বাতিল হওয়া এখন যেন কেমন জলভাত হয়ে গিয়েছে। দু’দিন অন্তরই কোনও না কোনও কারণে নানান শাখায় ট্রেন বাতিলের খবর মেলে। আর এর জেরে দুর্ভোগ চরমে ওঠে যাত্রীদের। এবারও জানা যাচ্ছে, সপ্তাহান্তে হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল বাতিল করা হয়েছে রেলের তরফে।

রেল সূত্রে খবর, একাধিক লাইন, ওভারহেডের রক্ষণাবেক্ষণ ও সিস্টেম সিগন্যালের কাজের কারণে এই দু’দিন হাওড়া শাখার প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ, বর্ধমান- হাওড়া নানান রুটের একগুচ্ছ লোকাল। কিছু ট্রেনের আবার যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে রেল।

২২শে জুলাই অর্থাৎ শনিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915।
  • বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল- 37832, 36834, 36836, 36838, 36840, 37842, 03587।
  • আরামবাগ থেকে বাতিল ট্রেন- 37364।
  • ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল- 37536, 37538, 37242, 37244, 37749।
  • নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল- 37535, 37537।
  • মেমারি থেকে বাতিল ট্রেন- 37652।
  • চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল- 36034, 36036।
  • ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল- 32228, 32230, 32232, 32234, 32236।
  • শিয়ালদা থেকে বাতিল ট্রেনগুলি হল- 32411, 32227, 32229, 32231, 32233, 32235।
  • বারুইপুর থেকে বাতিল ট্রেন- 32412।
  • রামপুরহাট থেকে বাতিল ট্রেন- 03588।
  • কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 37748, 37924, 03095, 03097, 03035।
  • আজিমগঞ্জ থেকে বাতিল ট্রেনগুলি হল- 03096, 03098, 03036।

২৩ জুলাই অর্থাৎ রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915।
  • বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল- 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587।
  • আরামবাগ থেকে বাতিল ট্রেন- 37364।
  • ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল- 37536, 37538, 37242, 37244, 37749।
  • নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল- 37535, 37537।
  • মেমারি থেকে বাতিল ট্রেনগুলি হল- 37652।
  • চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল- 36034।
  • শেওড়াফুলি থেকে বাতিল ট্রেনগুলি হল- 37056. 36034, 36036।
  • ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল-32228, 32230, 32232, 32234।
  • শিয়ালদা থেকে বাতিল ট্রেনগুলি হল- 32411, 32227, 32229, 32231, 32233।
  • বারুইপুর থেকে বাতিল ট্রেনগুলি হল- 32412।
  • রামপুরহাট থেকে বাতিল ট্রেনগুলি হল- 03588।
  • কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 37748, 37924, 03095, 03097, 03035।
  • আজিমগঞ্জ থেকে বাতিল ট্রেনগুলি হল- 03096, 03098, 03036।

এছাড়াও তারকেশ্বরের পথে হাওড়া-আরামবাগ লোকালের মতো বেশ কিছু লোকালের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। অনেক ট্রেনের শেষ গন্তব্যও পরিবর্তন করা হয়েছে। ৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকালের যাত্রা সংক্ষিপ্ত করে তারকেশ্বর পর্যন্ত করা হচ্ছে। এরপর ১২.৫৮ মিনিটে  এই ট্রেন ফিরবে। ৩৭৩৬২ এর রুটে চলবে ট্রেনটি। 

RELATED Articles