ভোগান্তির শেষ নেই যাত্রীদের, সপ্তাহান্তে ফের হাওড়া শাখায় বাতিল ফের একগুচ্ছ লোকাল ট্রেন, বাড়বে দুর্ভোগ

রবিবার হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ফের বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। এর পাশাপাশি ব্যান্ডেল-নৈহাটি ও কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও একাধিক লোকাল বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ওভারহেডে বিদ্যুতের কাজ ও ট্র্যাকের মেরামতি-সহ একাধিক কারণে বাতিল হয়েছে ট্রেনগুলি। এর জেরে আগামীকাল, রবিবার ফের একদফা দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

ওভারহেডের কাজ ও রেল লাইনের কাজের জন্য আগামীকাল বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১
  • বর্ধমানের দিক থেকে আগামীকাল যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৬৮৪০, ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৭৮৩২, ৩৬৮৪৪
  • শিয়ালদহ থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১
  • ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২
  • আগামীকাল ব্যান্ডেল থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮
  • নৈহাটি থেকে বাতিল ট্রেন- ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭
  • মেমারি থেকে বাতিল- ৩৭৬৫২
  • চন্দনপুর থেকে বাতিল ট্রেন- ৩৬০৩৪
  • আসানসোল থেকে বাতিল ট্রেন ০৩৫৪৮
  • কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৩৫, ০৩০৯৫, ০৩০৯৭
  • আজিমগঞ্জ থেকে আগামীকালের বাতিল ট্রেন- ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৩৬।

শুধু তাই-ই নয়, আগামীকাল, রবিবার হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

RELATED Articles