শীতকালে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। আবার কোনও কোনও নির্দিষ্ট সময়ের দেরিতে ছাড়ছে। এর জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। আজ, বুধবারও তেমনই ঘটনা ঘটতে পারে বলে জানাল ভারতীয় রেল। ৩০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গের নানান ট্রেনও রয়েছে। হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন, মালদা, আসানসোল, নলহাটি, থেকে যেসমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে, তার মধ্যে অনেক ট্রেনই বাতিল করা হয়েছে। রয়েছে অনেক লোকাল ট্রেনও।
আজ যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-
- ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা স্পেশাল
- ০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল
- ০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল
- ০৩৫৯২ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল
- ০৪৬৫২ অমৃতসর জংশন-নিউ জলপাইগুড়ি কর্মভূমি সুফারফাস্ট স্পেশাল
- ১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস
- ১২৩৬৯ হাওড়া-দেরাদুন এক্সপ্রেস
- ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস
- ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ (আপ) হাওড়া-চন্দনপুর লোকাল
- ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ (ডাউন) চন্দনপুর-হাওড়া লোকাল
- ১২৯৮৭ শিয়ালদা-আজমের জংশন এক্সপ্রেস
- ৩১৪১১ (আপ) শিয়ালদা-নৈহাটি লোকাল
- ৩১৪১৪ (ডাউন) নৈহাটি-শিয়ালদা লোকাল
- ৩১৭১২ (আপ) নৈহাটি-রানাঘাট লোকাল
- ৩১৭১২ (ডাউন) রানাঘাট-নৈহাটি জংশন লোকাল
- ৩৪৪২৫ সোনারপুর জংশন-শিয়ালদা লোকাল
- ৩৬০১১ (আপ) হাওড়া-বারুইপাড়া লোকাল
- ৩৬০১২ (ডাউন)বারুইপাড়া-হাওড়া লোকাল
- ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া কর্ড লোকাল
- ৩৭৮২৭ হাওড়া-বর্ধমান কর্ড লোকাল
- ৩৭৩০৫ (আপ) হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল
- ৩৭৩০৬ (ডাউন) সিঙ্গুর-হাওড়া লোকাল
- ৩৭৩০৭ (আপ) হাওড়া-হরিপাল লোকাল
- ৩৭৩০৮ (ডাউন) হরিপাল-হাওড়া লোকাল
- ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ (আপ) হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ (ডাউন) তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৪১১, ৩৭৪১৫ (আপ) শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
- ৩৭৪১২, ৩৭৪১৬ (ডাউন) তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
- ৩৮৯২৩ (আপ) হাওড়া-আমতা লোকাল
- ৩৮৯২৪ (ডাউন) আমতা-হাওড়া লোকাল
এছাড়াও, জানা গিয়েছে, কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল থাকবে। এছাড়াও, ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!