আজ, বৃহস্পতিবার বিজেপির তরফে ঘোষণা করা হয় আরও একদফা প্রার্থী তালিকা। এই দফায় একসঙ্গে ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে বিজেপির তরফে চৌরঙ্গী থেকে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে শুরু হল বিতর্ক। শিখা মিত্র জানিয়ে দিলেন যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না।

অনেক জল্পনার পর অবশেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। এতেই রয়েছে প্রাক্তন বিধায়ক শিখা মিত্রের নাম। কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে, “বিজেপির হয়ে আমি দাঁড়াব না। বিজেপির তরফে আমাকে প্রস্তাব দেওয়ার দিনই বলেছিলাম আমি প্রার্থী হতে চাই না। এই নিয়ে আমার বাড়িতে অশান্তি হচ্ছে। আমি কোনওভাবেই ভোটে দাঁড়াব না”।
আরও পড়ুন- বাকী দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, রয়েছে বড় চমক
এই বিষয়ে সোমেন- পুত্র রোহণ বলেন, “আমার মা কোনও জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না। অন্তত বিজেপি থেকে তো নয়ই। কেউই আমাদের কাছে অনুমতি নেয়নি”। বলে রাখ, সম্প্রতি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রদেশ কংগ্রেসের প্রয়াত নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের সঙ্গে দেখা করেন। শিখাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবপ দেন তিনি। চৌরঙ্গী থেকেই প্রার্থী হওয়ার কথা বলা হয় তাঁকে, কিন্তু শুভেন্দুর কাছে কিছুটা সময় চেয়ে নেন সোমেন-পত্নী। এরপর থেকেই শুরু হয় জল্পনা।
আরও পড়ুন- “মিথ্যেবাদী পিসি গো, টাটা তৃণমূল, বাংলায় এবার ফুটবে গেরুয়া পদ্মফুল” তৃণমূলকে বিঁধে নতুন গান বাঁধল বিজেপি
শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নহ্য রোহণ মিত্রেরও। সেসময় রার দলবদলের সম্ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এসে রোহণ জানিয়ে দেন যে তিন দলবদল করছেন না, কংগ্রেসেই থাকছেন। তবে আজকের এই ঘটনার জন্য যে বিজেপির যে মুখ পুড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।





