কিছুদিন আগেই বর্ধমানে এই একই ঘটনা ঘটেছিল। এবার বিষম’দের জেরে মৃত্যু হাওড়ায়। জানা গিয়েছে, ম’দ্যপানের পর হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে ৬ জনের মৃত্যু হয়েছে। একাধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর ওই ম’দের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত স্থানীয়রা। ম’দের দোকানের মালিক প্রতাপ কর্মকারকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী, হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকায় বেশ অনেকদিন ধরেই ম’দের দোকান রয়েছে প্রতাপ কর্মকার নামের এক ব্যক্তির। সন্ধ্যে হলেই এই দোকানে আসর বসায় প্রচুর শ্রমিক। গতকাল, মঙ্গলবারও তেমনটাই হয়েছিল। এলাকার বাসিন্দাদের দাবী, ওই দোকান থেকে ম’দ খেয়েই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন।
জানা গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থার অবনতি হতে থাকে। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়া ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে। রাতেই তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এরপর আজ, বুধবার ভোরের দিকে ৬ জনের মৃত্যু হয়। অন্তত ২০ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা হয়ত আরও বাড়তে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মৃত ও অসুস্থদের পরিবারের লোকজন বুধবার সকালে ওই ম’দের দোকানে ভাঙচুর চালায়। তাদের অভিযোগ, বিষম’দের জেরেই মৃত্যু হয়েছে ওই ৬ জনের ও বাকিরা অসুস্থ হয়ে পড়েছে। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
পুলিশ সূত্রের খবর, গতকাল রাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই ওই একই ম’দের দোকান থেকে ম’দ কিনে খেয়েছিলেন। তাই প্রাথমিক অনুমান যে ম’দের থেকে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর। পুলিশ ইতিমধ্যেই ওই ম’দের দোকানটি সিল করেছে ও ম’দের দোকানের মালিককে গ্রেফতার করেছে। বর্ধমানের পর হাওড়াতেও এই একই ঘটনা ঘটায়, এই নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন বামনেতা সুজন চক্রবর্তী।





