রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জট চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রাথমিকে এখন নিয়োগ জট খোলে নি। এরই মধ্যে এবার হাজার হাজার শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য সরকার।
শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে কম জলঘোলা হয়নি। এখনও নিয়োগের দাবী আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। টেট নিয়ে জট এখনও কাটে নি। তবে এরই মধ্যে এবার ২৫০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে অনুমতিও দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নিয়োগ করা হবে রাজ্যের একাধিক স্কুলে। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এবার এই পড়ুয়াদের জন্যই নিয়োগ করছে রাজ্য সরকার।
কাদের নিয়োগ করা হবে?
জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়াতে আবেদনকারীকে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাশ হতে হবে। তবে এই নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ মিলবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই সফল উচ্চ প্রাথমিক ও নবম-দশম স্কুলে শিক্ষকতার ছাড় পাবেন উত্তীর্ণরা।
বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি রয়েছে। তবে এতদিন এ রাজ্যে সেই পদ্ধতি মানা হত না। আর এর ফলে নানান সমস্যায় পড়তে হত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের। সেই কারণেই এবার মন্ত্রিসভার বৈঠকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য নির্দিষ্টভাবেই নিয়োগের ভাবনা আনা হয়েছে। নিযুক্ত শিক্ষকদের এর পাশাপাশি আবার একাধিক স্কুলেও ক্লাস করতে হতে পারে।





