রাম নবমীর মিছিলের উপর ইটবৃষ্টি, মাথা ফাটল বেশ কিছু যুবকের, আহত বেশ কয়েকজন, ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়ায়

গতকাল, রবিবার ছিল রামনবমী উপলক্ষ্যে মিছিল। কিন্তু সেই মিছিলের উপর চলল ইটবৃষ্টি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার ফজিরবাজার এলাকায়। মিছিলে অংশগ্রহণকারী বেশ কিছু যুবকের মাথা ফেটেছে ইটবৃষ্টির জেরে। পরবর্তীতে শিবপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাম নবমী উপলক্ষে রবিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে মিছিলের আয়োজন হয়েছিল। মিছিল ফজিরবাজারে পৌঁছনোর পরই মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পালটা প্রতিরোধ গড়ে তোলেন মিছিলে অংশগ্রহণকারীরাও। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ইটবৃষ্টির জেরে মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজন যুবকের মাথা ফেটেছে, অনেকেই আহত হয়েছেন বলে খবর।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। দু’পক্ষকেই সরিয়ে দেয় তারা। উত্তেজনা যাতে আর না বাড়ে, এই কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ জমা পড়েনি।

RELATED Articles