স্কুলে খুব পড়াশোনার চাপ। সেই কারণে ছুটি চাই। কিন্তু স্কুলে ছুটি পেতে গেলে তো কোনও একটা কারণ দরকার। যদি কোনও অঘটন ঘটে, তাহলেই মিলবে ছুটি। সেই কারণে নিজেই এক অঘটন ঘটিয়ে ফেলল অষ্টম শ্রেণীর পড়ুয়া। ক্লাস ওয়ানের এক ছাত্রকে খু’ন করল সে।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির শান্তিবনে আবাসিক স্কুলে। জানা গিয়েছে, গত মঙ্গলবার সেখানে ঘটেছে এমন শিউড়ে ওঠার মতো ঘটনা। সেখানে পুকুর থেকে উদ্ধার হয় এক ক্লাস ওয়ানের পড়ুয়ার দে’হ। মুখ থেঁতলে দেওয়া হয়েছিল ওই ছাত্রের। এই ঘটনার তদন্ত শুরু করে মানবাজার থানার পুলিশ।
আবাসিক স্কুলের সকলের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু অভিযুক্ত ছাত্রের সঙ্গে কথা বলতেই তার কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। কিছু একটা লুকোচ্ছে সে, এটা সন্দেহ হয় পুলিশের। এরপরই জেরায় চাপ দেওয়া হয় ওই পড়ুয়াকে।
সেই চাপের মুখে পুলিশি জেরায় অভিযুক্ত ওই অষ্টম শ্রেণীর ছাত্র স্বীকার করে যে সে ক্লাস ওয়ানের ওই ছাত্রকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের পাশে পুকুরের ধারে নিয়ে যায়। সেখানেই ইট দিয়ে থেঁতলে দেয় তার মাথা। মৃ’ত্যু হয় ওই খুদের। এরপর পুকুরে ফেলে দেয় খুদের দে’হ। পুকুর থেকে দুদিন বাদে উদ্ধার হয় পড়ুয়ার দে’হ।
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র এটাই মনে করাতে চেয়েছিল যে ওই ক্লাস ওয়ানের পড়ুয়া জলে ডুবেই মা’রা গিয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আসে সে ছাত্রকে মাথায় থেঁতলে খু’ন করা হয়েছে। ওই অভিযুক্ত ছাত্র পুলিশকে জানিয়েছে, সে বড়দের থেকে শুনেছিল যে স্কুলের কারোর মৃ’ত্যু হলে নাকি ছুটি পাওয়া যায়। সেই কারণেই এমন এত বড় কাণ্ড ঘটিয়েছে সে।
অভিযুক্ত অষ্টম শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। গতকাল, সোমবার দুপুরে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দ মঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে হাজির করা হয় ওই পড়ুয়াকে। সেখান থেকে তাকে পাঠানো হয় হুগলির কল্যাণ ভারতী হোমে।
জানা গিয়েছে, ১০ থেকে ১২ দিন আগে ছেলেটি এই আবাসিক স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছিল। আর যে ছেলেটি খু’ন হয়েছে, সে ওই স্কুলে সাড়ে তিন বছর ধরে পড়ত। তার বাবা পুরুলিয়ার কেন্দা থানার সিভিক ভলান্টিয়ার। অভিযুক্ত ছাত্র কিছুদিন ধরেই বাড়ি যেতে চাইছিল। সেই কারনেই এমন ঘটনা ঘটায় সে।
এই ঘটনা প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখনও পর্যন্ত তদন্তে যা পাওয়া গিয়েছে তাতে এটি একটি পরিকল্পিত খু’নের ঘটনা। এই ঘটনায় যে জড়িত রয়েছে তাকে আটক করা হয়েছে”।





