ছোট্ট সেই ভুতুকে মনে আছে নিশ্চয়? ‘ভুতু’ ধারাবাহিকের সেই ছোট্ট ভূতটি, যে নিজের নানান কার্যকলাপ দিয়ে মাতিয়ে রাখত দর্শকদের। এদিকে বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত এ ধারাবাহিকের ভক্ত হয়ে গিয়েছিল। শুধুমাত্র ভুতু অর্থাৎ আর্শিয়া মুখোপাধ্যায়ের দুষ্টু-মিষ্টি অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকত অনেকে। ছোট্ট একটা খুদে মেয়ে খুব সহজেই দর্শকের মন জয় করে নিয়েছিল।
তবে ছোট্ট ভুতু এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার বর্তমান বয়স বয়স এখন ১১ বছর। গত জানুয়ারি মাসেই ১১-তে পা দিয়েছে ভুতু ওরফে আর্শিয়া। সোশ্যাল মিডিয়াতে সে বেশ সক্রিয়। নিজের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত শেয়ার করে আর্শিয়া। তার সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে।
View this post on Instagram
আরও পড়ুন- একটু অন্যরকম! বিশেষভাবে ‘বিশেষ বন্ধু’র জন্মদিন পালন করলেন স্বস্তিকা
তবে এবার ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় পাড়ি দিতে চলেছে ছোট্ট ভুতু। এর আগে ককপিট ছবিতে অভিনয় করেছে ভুতু। এছাড়াও বাংলার জনপ্রিয় সিরিয়াল রাণু পেল লটারি’-তে ছোট্ট মা লক্ষীর চরিত্রেও অভিনয় করেছেন খুদে অভিনেত্রী। ফের নাকি পর্দায় ফিরতে চলেছেন খুদে অভিনেত্রী, সেই ঝলক সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন আর্শিয়া। তবে তার এই নতুন ছবির নাম কী হতে চলেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
View this post on Instagram
আরও পড়ুন- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা, ভাইরাল সেই নাচের ভিডিও
দিদির সঙ্গে আর্শিয়ার খুব ভালো সম্পর্ক। মাঝে মধ্যেই দিদির সঙ্গে নানান ছবি পোস্ট করে সে। সম্প্রতি, একটি ভিডিও শেয়ার করেছে আর্শিয়া যাতে তাকে আর তার দিদিকে ‘তু মেরি’ গানটিতে গলা মেলাতে দেখা গিয়েছে। এই ভিডিওতে লেখা ‘যখন মা বাড়িতে থাকে না, আমরা একা থাকি”। আর্শিয়া এও জানিয়েছে যে এই ভিডিওটি শুট করতে তারা অন্তত ৫০টি টেক নিয়েছে।
View this post on Instagram
আর্শিয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। তার এই ভিডিও দেখে তার অনুরাগীরা খুব সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টও করেছেন এই ভিডিওতে।





