২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপির সঙ্গে ছিলেন তিনি। এইবারই কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো কোনও নির্বাচনে জেতেন মুকুল রায়। কিন্তু সেই সব এখন অতীত। বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলের হাত ধরেছেন বঙ্গ রাজনীতির চাণক্য নামে খ্যাত মুকুল রায়।
কিন্তু এখনও অটুট রয়েছে তাঁর বিধায়ক পদ। আমি চুপ করে বসে নেই বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দলের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবার উঠে পড়ে লেগেছেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে। এই দাবিতে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পৌঁছেছে বলে খবর। উক্ত চিঠিতে স্বাক্ষর রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চিঠিতে লেখা হয়েছে, যেহেতু বিজেপি বিধায়ক হয়েও, সর্বসমক্ষে অন্যদলে যোগ দিয়েছেন মুকুল রায়, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক।
আরও পড়ুন:‘ফিরে যাও বিজয়বর্গীয়’, বিজেপি শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ কলকাতা!
সূত্রের খবর আজ অর্থাৎ শুক্রবার বাংলা বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা চিঠিটি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন। বৃহস্পতিবার থেকেই এই চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছিল বিজেপি। বৃহস্পতিবার অধ্যক্ষ না থাকায়, শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে এই চিঠি প্রেরণ করল বিজেপি শিবির।
আরও পড়ুন:হাইকোর্টে পিছলো মমতা-শুভেন্দুর নন্দীগ্রাম মামলার শুনানি! বিক্ষোভ শুরু বার অ্যাসোসিয়েশনের তরফে
প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তার পর ফের বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল বিজেপি তরফে। কিন্তু কথা শোনেননি মুকুল। আর তারপরই তাঁর বিরুদ্ধে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।





