দুর্যোগ কাটতেই শুরু শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল ১৯ ডিগ্রির নীচে, শীঘ্রই জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা, সোয়েটার-কম্বল বের করেছেন তো

গত কয়েকদিনে ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বঙ্গে হয়েছে অকাল বৃষ্টি। এর ফলে শীতের ইনিংসে ছেদ পড়েছিল। তবে এবার রোদ উঠতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। নামল তাপমাত্রা। সপ্তাহান্তে আরও তাপমাত্রা নামতে পারে বলে জানাল হাওয়া অফিস। আর এমন পূর্বাভাসের জেরে বেশ খুশি শীতবিলাসীরা।

আজ, শনিবার ভোরে কুয়াশা ছিল। ধীরে ধীরে রাজ্যে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। রাতারাতি কলকাতার তাপমাত্রা ১৯.৪ থেকে নেমে গেল ১৮.৬ ডিগ্রিতে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবারের মধ্যে তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কমে ২২ ডিগ্রিতে ছিল।

হাওয়া অফিয়া জানাচ্ছে, সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও কমবে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে পারে ২-৩ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘটনায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, দেশের নানান রাজ্যেই আজ থেকে তাপমাত্রা নামবে। আগামী ২ দিনে উত্তর-পশ্চিম ভারতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আবার পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেতে পারে। অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে কুয়াশা থাকবে বলে জানাল হাওয়া অফিস। 

RELATED Articles