ভোটের ডিউটির মাঝেই উদ্ধার জ‌ওয়ানের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ছড়াল পাথরপ্রতিমায়

আজ ছিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ৮ দফার মধ্যে আজ‌ই ছিল সবচেয়ে হাই ভোল্টেজ দফার নির্বাচন। আজ সকালেই নন্দীগ্রামে উদ্ধার হয় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। প্ররোচনার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এরমধ্যেই এদিন সকালে বুথের মধ্যে থেকে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাথরপ্রতিমায়। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ওই ভোটগ্রহণ কেন্দ্রে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী! তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়। তাঁর ভোটের ডিউটি পড়েছিল পাথরপ্রতিমা বিধানসভার গুরুদাসপুরের এই কেন্দ্রে। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকেই কমলের হদিশ পাওয়া যাচ্ছিল না। এমনকী রাতেও তাঁকে কেউ বুথে দেখতে পাননি। তবে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ বিষয়টা কমিশনে জানানো হয়। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই জওয়ানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর

কি কারনে ভোটের ডিউটি চলাকালীন‌ই আত্মহত্যা? পুলিশ সূত্রে খবর, ওই জওয়ানের পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, বা কর্মক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি খোঁজ নেওয়া হচ্ছে, গতকাল রাতে তিনি কোথায় ছিলেন। এর পিছনে কারর প্ররোচনা রয়েছে কিনা? কোন পরিস্থিতিতে তাঁকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে এই বিষয়গুলির উপরেই তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে এই ঘটনায় মৃতের পরিবারের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।

RELATED Articles