WB Election 2021: দ্বিতীয় দফার ভোটের শেষ লগ্নে শাসক-বিরোধী বচসায় উত্তেজনা বাঁকুড়াতে! ব্যাপক লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

৮ দফার মধ্যে দ্বিতীয় দফার ভোট প্রায় শেষের দিকে। আজ‌ই ছিল বঙ্গ নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ দিন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর লড়াই ছিল নন্দীগ্রামে। সকাল থেকেই হিংসার খবর ছড়াচ্ছিল। একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে রাজ্যজুড়ে। বিশেষ করে নন্দীগ্রামে। রাজ্যের ৩০ টি আসনে দিন ছিল ভোটগ্রহণ। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় চলছে ভোট গ্রহণ। আর এবার উত্তেজনার খবর মিলল বাঁকুড়াতেও। সকালেই বাঁকুড়ার কটি কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করছে না বলে অভিযোগ জানিয়ে ছিলেন বাঁকড়া তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।

আরও পড়ুন-ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী! তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

এদিন ভোটের একদম শেষ মুহূর্তে বড়জোড়া বিধানসভা কেন্দ্রের ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ ও ২০৬ নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন বিকালের দিকে একদল গ্রামবাসী ভোট দিতে গেলে এলাকার তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়।

আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর

এরপর উত্তেজনা ক্রমশ বাড়ে। শুরু হয় দু’পক্ষের জমায়েত। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জমায়েত হঠাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির আঘাতে এক মহিলা-সহ তিন জন গ্রামবাসী গুরুতর জখম হন।

আরও অন্যান্য খবর