WB Election 2021: ভাঙচুর-বোমাবাজি, একে অপরকে দোষারোপ তৃণমূল-বিজেপির, নীলবাড়ির লড়াইয়ে ফের চাঞ্চল্য সাঁইথিয়া গ্রামে

ফের একবার উত্তপ্ত হল সিউড়ির সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র। খবর, ডোমাইপুর গ্রামের এক বিজেপি নেতা-সহ ৭-৮ জনের বাড়িতে হামলা, লুঠপাঠ চালায় তৃণমূল। বিজেপির অভিযোগ তাদের প্রার্থী প্রিয়া সাহার ভোট প্রচার পণ্ড করার জন্যই এই হামলা। আবার অন্যদিকে, ওই গ্রামে এ ঘটনার আগে স্থানীয় এক নেতার বাড়িতে বোমাবাজি করা হয়েছে লে অভিযোগ করে তৃণমূল। অভিযোগ, পাল্টা অভিযোগে ফের একবার চাঞ্চল্য ছড়াল সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে।

আজ, শনিবার, ডোমাইপুর গ্রামে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার ভোট প্রচার কর্মসূচী ছিল। এক বিজেপি নেতা ঘনশ্যাম মাহারার দাবী, এই কর্মসূচী পণ্ড করতেই তৃণমূলের তরফে এই হামলা করা হয়েছে। তাঁর দাবী, তৃণমূলের অঞ্চল সভাপতি সুরজিৎ ঘোষ ও হাশেম মোল্লার নেতৃত্বে এই ভাঙচুর চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী।

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইট-পাথর বৃষ্টি, ভোট পঞ্চমীতে রণক্ষেত্র বর্ধমানের নীলপুর, আটক দু’পক্ষের কয়েকজন

তিনি বলেন, “গ্রামের ৭-৮টি বাড়িতে ভাঙচুর-লুঠপাট করেছে তৃণমূলের গুন্ডারা। আমার বাড়িতেও ভাঙচুর করেছে। ঘরে ২০ হাজার টাকা, ৪ ভরি সোনা ছিল। তা-ও লুঠ করেছে। অন্তত ২০-২৫ জন মুখে গামছা বেঁধে লুঠপাট চালিয়েছে”। তাঁর আরও দাবি, “বিজেপি করি বলেই ভাঙচুর করেছে তৃণমূলের লোকজন”।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা দলের সুরজিৎ ঘোষের বক্তব্য, “শুক্রবার রাত ১২টা নাগাদ বিজেপি-র দুষ্কৃতীরা এসে বাড়িতে দুটো বোমা ফাটায়। গ্রামে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। তারই পাল্টা ঘটনা সাজানোর জন্য নিজেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে”।

আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর 

বনশঙ্কা অঞ্চলের তৃণমূলের অবজারভার তথা অবিনাশপুরের দলের সভাপতি রাজু মুখোপাধ্যায়ের দাবি, “বিজেপির দুষ্কৃতীরা নিজেরাই এ সব ভাঙচুর করে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। যাতে ভোটের আগে তৃণমূলকে কোর্টকাছারি করা যায়। ওদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। অবিনাশপুর এবং ডোমাইপুর থেকে কোনও ভোট পাবে না বিজেপি। এই দু’জায়গা থেকে ভোটে ৭ হাজারের লিড নেব আমরা”। তৃণমূলের  অভিযোগ ভোটের আগে দলকে বদনাম করার জন্য এসব করা হচ্ছে। বলে রাখি, আগামী ২৯শে এপ্রিল শেষ দফায় ভোট রয়েছে সাঁইথিয়ায়।

আরও অন্যান্য খবর