শেষে কিনা মদন মিত্র’র বুক পকেটে হাত দিয়ে কি আছে জানতে চাইলে বাহিনী! শুনে মদন বললেন , “আমার বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।” এদিন সাদা কুর্তা-পাজামা পরে, চোখে সানগ্লাস দিয়ে সাতসকালে কামারহাটির ১২ নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেখানেই তাঁকে আটকে দেন নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী।
এরপর মদন মিত্র অভিযোগ করে বলেন যে, ওঁর বুক পকেটে কি আছে সেটা জানতে চান বাহিনী। এরপর মদন মিত্র বলেন, “আমার বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।” তৃণমূল প্রার্থী’র এই কথার পরেই তাঁর বুক পকেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাত দেন বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। মদন মিত্রের কাছে পরিচয়ও জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখন তিনি তাঁদের বলেন, আমি কামারহাটির তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর
এরপর মদন বাবু বুক পকেটে হাত দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে মা কালীর ৪টি রুপের ছবি বের করে দেখান। এরপর তিনি সেখান থেকে গজগজ করে বেরিয়ে যান। মদন মিত্র এরপর কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, “মদন মিত্রকে আটকানোর ক্ষমতা কোনও মাই কা লালের নেই।”
আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
এই ঘটনার পর হুঁশিয়ারি দিয়ে তৃণমূল প্রার্থী বলেন, প্রার্থীর বুকপকেটে হাত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর আমি কমিশনে অভিযোগ করব । ‘ওঁরা আমাকে দেখে বলল তোমার পকেটে কি আছে সেটা সার্চ করব। আমি ওঁদের বলি, এই দেখ হিন্দুত্ব কাকে বলে। মা দুর্গাকে সার্চ করবি?’





