ভোটের আগের রাতেই খু’ন তৃণমূল কর্মী, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা, দাবী মৃতের স্ত্রীর, আঙুল তৃণমূলের দিকেই, সিআইডি তদন্তের দাবী

TMC worker killed in inner clash of TMC: আজ, সোমবার চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এদিন ভোট রয়েছে রাজ্যের আট কেন্দ্রে। এর মধ্যে রয়েছে বীরভূম, বোলপুরও। আর ভোটের ঠিক আগের রাতেই ঘটে গেল এক দুর্ঘটনা। খুন হলেন তৃণমূল কর্মী। এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলল মৃত কর্মীর পরিবার (TMC worker killed in inner clash of TMC)

ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে। এই কেতুগ্রাম বর্ধমানে অবস্থিত হলেও তা বোলপুর লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। ভোটের দিন সকাল থেকেই বীরভূম থেকে একাধিক অশান্তির ছবি উঠে এসেছে। নানান জায়গায় দেদার ছাপ্পা থেকে শুরু করে বুথ জ্যাম, বিজেপি এজেন্টকে মারধর এমন নানান অভিযোগে বিদ্ধ তৃণমূল। আর ভোটের আগের রাতেই এবার খুন তৃণমূল কর্মী (TMC worker killed in inner clash of TMC)

মৃত কর্মীর নাম মিন্টু শেখ। স্থানীয় সূত্রে খবর, ওই কর্মী ও তাঁর এক সঙ্গী গতকাল, রবিবার রাতে ভোটের কাজ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের পথ আটকায় কিছু দুষ্কৃতী। বাইক থামাতেই ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় মিন্টু শেখকে। এরপরই তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। ঘটনাস্থলে মৃত্যু হয় মিন্টুর। তাঁর সঙ্গী গুরুতর আহত হয়।

এদিকে এমন বিস্ফোরণের শব্দ শুনে সেখানে আসেন এলাকাবাসীরা। কিছুক্ষণ পর পৌঁছয় কেতুগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রাথমিকভাবে এই ঘটনায় সিপিএমের দিকে আঙুল তোলা হয়। কিন্তু মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর দাবী, গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই খুন হয়েছেন তাঁর স্বামী (TMC worker killed in inner clash of TMC)

মৃতের স্ত্রীর কথায়, “আমার স্বামীকে খুন করানো হয়েছে। ওর উপর আগেও বারবার হামলা হয়েছিল। পুলিশকে কখনও কিছু জানানো হয়নি। ব্লক সভাপতির জন্য বারবার ওকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। এর পিছনে রয়েছে গোলাম, কালাম, আল্লারাখা, হিলাল, জহরলাল, জাফর, আরও অনেকে। কেন খুন করানো হয়েছে, জানি না” (TMC worker killed in inner clash of TMC)

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন কী না, সেই প্রশ্নের সরাসরি জবাব দেন নি মৃত তৃণমূল কর্মীর স্ত্রী। তবে এই ঘটনায় যে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতিকেই তিনি সন্দেহ করছেন, তা বেশ স্পষ্টভাবেই বুঝিয়ে দেন তিনি (TMC worker killed in inner clash of TMC)। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে সিআইডি তদন্তের দাবী করা হয়েছে।

RELATED Articles