মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপরই তাঁকে গ্রেফতার করার দাবী তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি, প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইটও করেন তিনি। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে ইকো পার্ক থানায় (Eco Park Police Station) অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।
গতকাল, বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করেন তিনি বলেন, “বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা”।
বিজেপি নেতার এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই তৈরি হয় বিতর্ক। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের ভিডিও টুইট করে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগও করেন অভিষেক।
টুইটারে অভিষেক লেখেন, “এধরনের ভুলভাল কথা বলা ব্যক্তিদের এবার গ্রেপ্তার করা উচিৎ। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে বিজেপি নেতারা এভাবে কথা বলেন?” তিনি আরও লেখেন, “রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। তাঁদের নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই নেই।”
OUTRAGEOUS!
PM @narendramodi, it is ABOUT TIME to get this loose tongue arrested! Is this how @BJP4India leaders talk about the only sitting woman Chief Minister of the nation?
Political mud-slinging by the likes of @DilipGhoshBJP continues to REMAIN UNCHECKED.#ShameOnBJP pic.twitter.com/X7yv7zzj3r
— Abhishek Banerjee (@abhishekaitc) July 6, 2022
দিলীপ ঘোষের এই মন্তব্যকে নারীবিদ্বেষী বলে তাঁকে গ্রেফতার করার দাবী তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আজ ইকো পার্ক থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!