লকডাউনের মধ্যেই গুলি করে খুন তৃণমূল নেতাকে, চাঞ্চল্য কুলতলিতে

সারা বিশ্ব এখন করোনার আতঙ্কে জর্জরিত। ভারতেও হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ৮ হাজারের ওপর মানুষ রোগের কবলে। গত ২৪শে মার্চ মধ্যরাত থেকে করোনা সংক্রমন রোধ করতে প্রধানমন্ত্রী দেশব্যাপী লকডাউন জারি করেছেন এবং প্রত্যেক মানুষকে জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন।

এবার সেই লকডাউনের মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শনিবার বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে কুলতলির মনিরতট এলাকায়। মৃতের নাম শাজাহান মোল্লা। যার বয়স ছিল ৩৩ বছর। লকডাউনের মধ্যেই বারবার তৃণমূলের গোষ্ঠীর অভিযোগ উঠে আসছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা থেকে। গত দুই-তিন ধরেই ঝামেলা চলছিল ক্যানিং, বাসন্তী এলাকায়। এবার কুলতলিতে এক তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা এলাকা।

জানা গিয়েছে, শাজাহান মোল্লা মনিরতট এলাকায় তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন। শনিবার তিনি বাইকে বাড়ি ফিরছিলেন। সেসময় আচমকা কিছু দুষ্কৃতী তাঁর পথ রোধ করে। এরপর খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে। আওয়াজ পেয়ে ছুটে আসে লোকজন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাঁর অবস্থার অবনতি হতে ঠালে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিস।

এই ঘটনায় কুলতলি ব্লক সভাপতি গোপাল মাঝি এসইউসিআই-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এলাকায় তৃণমূল শক্তি বৃদ্ধির ফলেই এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

RELATED Articles

Leave a Comment