নির্বাচন বড় বালাই! ভোটের খরচ জোগাতে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বৃক্ষরোপণ যখন করতে বলা হচ্ছে তখন গাছ কেটে নির্বাচনের খরচ করছে তৃণমূল নেতারা। এমনই ঘটনা ঘটেছে ধূপগুড়ির বারঘরিয়া এলাকায়।

২১শের নির্বাচনের খরচ তুলতে রাস্তার ধারের সরকারি গাছ কাটার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি জিতেন্দ্র নাথ রায় এবং পঞ্চায়েত সদস্য ফেরদৌসী বেগমের স্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন রায়গঞ্জে রোড শো চলাকালীন গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, কলকাতায় ফিরছেন মহাগুরু

কী অভিযোগ স্থানীয় বাসিন্দাদের? তাঁরা জানিয়েছেন, বারোঘরিয়া দাসপাড়া এলাকায় তৃণমূলের বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্যের স্বামী দু’ দুটি গাছ কেটে বিক্রি করে দেন। তার পরও আরও চারটি গাছ কেটে বিক্রি জন্য তোড়জোড় শুরু করেন তাঁরা। রবিবার দুপুরে রাস্তার পাশের চারটি গাছ কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বাধা দেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই এখন তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, ভোটের জন্য বুথের খরচা ওঠাতেই সরকারি গাছ কেটে বিক্রি করার পরিকল্পনা করেন তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। সরকারি অনুমতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ।

এই ঘটনায় অভিযুক্তদের প্রতিক্রিয়া না মিললেও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, “এই বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। তবে আমি সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি। খোঁজ নিয়ে দেখছি, তারপরে প্রতিক্রিয়া দেব।”

আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল

বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে এই জাতীয় মুখোরোচক ঘটনায় শাসককে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলগুলি।

বিরোধীদের খোঁচা, এতদিন চাল, ত্রাণ চুরি করেছে শাসকদলের নেতারা। এখন সরকারি গাছ কেটেও বিক্রি করে দিচ্ছে।

আরও অন্যান্য খবর