TMC removed Kunal Ghosh: তৃণমূলের মুখপাত্র পদ থেকে তিনি আগেই ইস্তফা দিয়েছিলেন। এবার ভোটের আবহেই আরও এক কড়া সিদ্ধান্ত নিল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে (TMC removed Kunal Ghosh)। এক বিবৃতি প্রকাশ করে দলের তরফে এর কারণ হিসেবে বলা হয়, কুণাল ঘোষ সম্প্রতি এমন একাধিক মতামত দিয়েছেন যা দলের অবস্থানের পরিপন্থী।
আজ, বুধবার সকালে এক নাটকীয় ঘটনা ঘটে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রীটের এক ক্লাবের রক্তদান শিবির অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় যিনি একসময় তৃণমূলে ছিলেন। এই অনুষ্ঠান থেকে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। যদিও এটি একটি অরাজনৈতিক মঞ্চ ছিল।
এদিন তাপস সম্পর্কে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না”।
আর এই ঘটনার কিছু ঘণ্টা পরই এক বিবৃতি দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে (TMC removed Kunal Ghosh)। এই বিবৃতিতে লেখা হয়, “সাম্প্রতিক কালে কুণাল ঘোষের একাধিক মতামত অবস্থানের পরিপন্থী। এটা স্পষ্ট করে দেওয়া দরকার ওই মন্তব্যগুলি কুণালের নিজস্ব। সেগুলিকে যেন তৃণমূলের মতামত মনে না করা হয়। শুধুমাত্র তৃণমূলের সদর দপ্তর থেকে যে মন্তব্য করা হচ্ছে সেগুলিই দলের বক্তব্য”।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্র পদ থেকে সরানো হয়েছিল। এবার তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও সরানো হল। তাঁর মতামতকে যেন দলের অবস্থান বলে প্রচার না করা হয়। সেটা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে” (TMC removed Kunal Ghosh)।
দলের এই সিদ্ধান্ত সম্পর্কে কুণাল বলেন, “দলের তরফে খবর পেয়েছিলাম এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি টাইপ করা হচ্ছে। তখনই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ময়দানে যাচ্ছি একটু হাওয়া খেতে”। তাঁর সাফ কথা, “দলের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন তুলতে চাই না। যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা অনেক সিনিয়র নেতৃত্ব। ঈশ্বর তাঁদের ভালো রাখুন” (TMC removed Kunal Ghosh)।
তৃণমূলের এই সিদ্ধান্ত (TMC removed Kunal Ghosh) নিয়ে তাপস রায়ের বক্তব্য, “আমি কুণালের মহানুভবতা দেখে অবাক হয়ে যাই। ওর যা পর্যবেক্ষণ, তাই বলেছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কুণাল এত বছর জেলে থেকেও যেভাবে এখনও তৃণমূলের হয়ে ব্যাট করছে, তা আমি পারতাম না”।





