‘খেলা হবে’র জনককেই খেলতে নিল না তৃণমূল! উপেক্ষিত দেবাংশু ভট্টাচার্য, ক্ষোভে ফেটে পড়লেন অনুগামীরা

ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। যা নিয়ে এখনো চলে যাচ্ছে বিতর্ক। সদ্য যোগ দেওয়া টলিউড তারকারা পেয়েছেন বড় আসন, এদিকে দীর্ঘদিনের তৃণমূলের রথী-মহারথীরা পাননি টিকিট। সব মিলিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে তাদের আক্ষেপের সুর।

তবে আশ্চর্যজনকভাবে এবারে বিধানসভা নির্বাচনের টিকিট পেলেননা তৃণমূলের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের র্যাপ সং ‘খেলা হবে’র স্রষ্টা এই দেবাংশু অথচ এই দেবাংশুকেই খেলতে নিলোনা তৃণমূল। একথা অনস্বীকার্য যে তৃণমূলের যুব সম্প্রদায় যেভাবে ভেঙে পড়েছিল তাদের সেই মনোবলকে অবস্থা থেকে সামনে তুলে নিয়ে আসার পিছনে সবথেকে বড় অবদান রয়েছে দেবাংশুর।

আরও পড়ুন – প্রার্থী তালিকা ঘোষণার পরই ধাক্কা শাসক শিবিরে, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা সহ আরও ৫০ জন

দেবাংশুর ফেসবুক পোস্ট, জ্বালাময়ী বক্তৃতা, সবকিছুতেই তৃণমূলের প্রশংসা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা ঘাসফুল শিবিরকে কিন্তু অনেকটাই অক্সিজেন যুগিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে শক্ত হাতে তুলে ধরাকে দেবাংশু নিজের ধর্ম কর্ম মনে করেছিলেন। কিন্তু তার সেই বিশ্বাসে আজ কোথাও গিয়ে যেন আঘাত লাগলো। শোনা গিয়েছিল বালি থেকে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে গুড়ে বালি।

আরও পড়ুন – প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা বিজেপি’র

তৃণমূলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, দেবাংশুর এখনও ২৫ বছর বয়স হয়নি তাই তাকে প্রার্থী হিসাবে দাঁড় করানো যাবে না। যদিও অনুগামীরা সেই কথা মানতে নারাজ। তাদের দাবি দেবাংশুর ২৫ বছর হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা টলিউডের তারকা প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দেবাংশুর সমর্থনে ফেসবুকে আছড়ে পড়ছে পোস্টের বন্যা। সব মিলিয়ে তৃণমূলের ভিতরের পরিস্থিতি এখন বেশ অগ্নিগর্ভ। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল ঘাসফুল শিবির। এখন দেবাংশু অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কিনা সেটা দেখার জন্য মুখিয়ে আছেন সকলে।

আরও অন্যান্য খবর