আবারও নিশানায় বিজেপি কর্মীরা। নৈহাটিতে চলল গুলি,মাথায় চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুন পাশওয়ান নামে ওই বিজেপি কর্মীকে।
সূত্রের খবর, একটি পুজোর অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁকে প্রায় ৫০ জন ব্যক্তি ঘিরে ফেলে। অভিযোগ, মিঠুনকে লক্ষ্য করে চলে চার রাউন্ড গুলি। এরপর ওই বিজেপি কর্মীর মাথাতে চপার দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে যায়।
আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে তবেই জুতো পরবেন! ১৮ বছর ধরে “ধনুক ভাঙা পণ” নীলমণি’র
এই হিংসাত্মক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র। আহত কর্মীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, ‘বিভিন্ন জায়গায় তৃণমূলের গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমদের কার্যকর্তাদের ভয় দেখাচ্ছে, বোমাবাজি করছে যাতে কেউ ভোট দিতে না পারেন।’ তার আরও অভিযোগ আমরা পুলিশকে জানিয়েছি, নির্বাচন কমিশনকেও জানিয়েছি কিন্তু এর কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির
প্রসঙ্গত, গতকাল নৈহাটিতে বিজেপির ব্যানার-পোস্টার পুড়িয়ে দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফাল্গুনী পাত্র।





