ফের উত্তরবঙ্গ ভাসবে ভারী বৃষ্টিতে, দক্ষিণবঙ্গেও ফের বানভাসির পরিস্থিতি? কী জানাল আবহাওয়া দফতর?

Weather Update of Bengal: গত সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝোড়ো ব্যাটিং করেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলার নানা জায়গা প্লাবিত হয়। শহরেও জলমগ্ন থাকার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে চলতি সপ্তাহের প্রথম থেকেই ধীরে ধীরে উন্নত হচ্ছিল আবহাওয়া। তবে এরই মধ্যে আবার দুশ্চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর (Weather Update of Bengal)

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেই প্রভাবই পড়তে পারে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)

জানা গিয়েছে, বাংলার উপর মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে (Weather Update of Bengal)। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে শহরে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন নেই কলকাতায়। বৃষ্টি বাড়বে শনি ও রবিবার (Weather Update of Bengal)

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update of Bengal)।    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles