আজ বাংলায় তৃতীয় দফা নির্বাচন চলছে। দেশের ৫ রাজ্যে একই সঙ্গে আজকে নির্বাচন হচ্ছে। তবে বাংলার ভোট হিংসার ছবিটা বোধহয় অন্যান্য সব রাজ্যকে ছাপিয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলছে। এবার জয়নগরে ভোট চলাকালীন বিজেপি সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন সর্দার। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এলাকায় অশান্তি যাতে বন্ধ হয়, সেই আর্জিও জানিয়েছেন কমিশনের কাছে।
আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর কাজে অখুশি মমতা, ক্ষোভ উগড়ে দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন জয়নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলেদুর্গা নগর গ্রামের ১৮৪ ও ১৮৫ নম্বর বুথে ভোট দিতে আসেন এলাকার কিছু স্থানীয় যুবক। ওই যুবকরা ওই অঞ্চলে বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত। আক্রান্ত যুবকদের মধ্যে একজন বলেন, ‘আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম। কয়েকদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দাঁড় করিয়ে মারধর শুরু করে। আমরা বিজেপি সমর্থক বলে আমার গলার হার ছিঁড়ে নেয়, মারধর করে। মাথায় মেরেছে। পিঠেও মারা হয়েছে।’ বিজেপির ওই সমর্থক দাবি করেন, ‘তৃণমূল আশ্রিত ১২-১৩ জন দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বিজেপি করি বলেই আমাদের এভাবে মারধর করা হল।’
আরও পড়ুন- ভোট দিতে বাধা তৃণমূলের, বুথ দখল, অভিযোগ বিজেপি প্রার্থীর, আতঙ্কের পরিবেশ ডায়মন্ড হারবারে
এরপরই ঘটনাস্থলে পৌঁছন জয়নগরের বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, ‘এই সব বুথে তৃণমূল লিড পাবে না বলেই বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে।এখানে অশান্তির পরিবেশ তৈরি করছে। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি, এখানে যাতে অশান্তি বন্ধ করা হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।’





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!