বড় সুখবর! ঈদের উপহার মমতার, রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট বোনাসের ঘোষণা রাজ্য সরকারের

বড় সুখবর দিল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হল বোনাসের। সরকারি সূত্রে খবর, চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই বোনাস পাবেন। জানা গিয়েছে, যেসমস্ত সরকারি কর্মচারীরা নন প্রোডাক্টিভিটি বোনাসের আওতায় পড়েন না বা যাদের মাসিক বেতন ৩৭ হাজারের কম, তারাই এই বোনাস পাবেন।

মুসলিম কর্মচারীরা ঈদের আগেই এই বোনাস পাবেন। বোনাস বাবদ মিলবে ৪৮০০ টাকা। তবে বাকি কর্মচারীরা এই বোনাস পাবেন দুর্গাপুজোর আগে। জানা গিয়েছে ১৯শে সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বরের মধ্যেই এই বোনাস পেয়ে যাবেন বাকি কর্মচারীরা।

জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩-এ যাঁদের বেতন বেড়ে ৩৭ হাজার টাকার বেশি হয়েছে কিন্তু গত অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২-এ তাদের বেতন ৩৭ হাজার টাকার কম ছিল, তাঁরাও এই বোনাস পাবেন বলে জানা গিয়েচজে।সর্বোচ্চ ৪৮০০ টাকার হিসেবে ওই বোনাস দেওয়া হবে।

যে সমস্ত সরকারি কর্মচারীরা বিগত অর্থবছরে টানা ছয় মাস কাজ করেছেন তারাও অ্যাড হক বোনাসের অতিরিক্ত এই টাকা পাবেন বলে খবর। কিন্তু যাঁরা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে এই বোনাসের বদলে দেওয়া হবে কার্যকর হবে।

বর্তমানে আর্থিক সংকটে ভুগছে রাজ্য সরকার। কোষাগারে টান পড়ার জেরে সমস্যার মুখে পড়েছেন সরকারি কর্মচারীরাও। বেতন নিয়ে সমস্যা, অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে সমস্যা, বকেয়া ডিএ, নানান ইস্যু নিয়ে ক্ষোভ রয়েছে কর্মীদের মনে। সামনেই ঈদ। এর আগে এমন বোনাসের ঘোষণায় বেশ খুশি কর্মচারীরা। ওয়াকিবহাল মহলের মতে, কর্মীদের ক্ষোভে কিছুটা জল ঢালতেই এই বোনাস ঘোষণা করা হয়েছে।

RELATED Articles