আবহাওয়া (weather) নিয়ে বড় একটি পূর্বাভাস (forecast) দিল আবহাওয়া দপ্তর। বাংলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আরও জানা যাচ্ছে যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে আর পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। তবে ২৪ ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে শোনা যাচ্ছে।
আজ বৃহস্পতিবারে উত্তর বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে আর দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলির বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ভারী বৃষ্টি হবে বলে সতর্ক বার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মালদহে বৃষ্টির পরিমাণ বাড়বে।
মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। বাংলাদেশের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় বাংলাতে এই বৃষ্টিপাত হবে। কলকাতাতে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হালকা থেকে মাঝারি মাত্রার হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে না। আজ সকাল থেকেই কলকাতার আকাশ থাকবে মেঘলা, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হলো ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘন্টায় ২০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থেকে এটি ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আজ ৭৫-৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ – ৩১ ডিগ্রি সেলসিয়াস।





