গত সপ্তাহে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তবে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা না হওয়ায় বেশ অসুবিধায় পড়তে হয় গেরুয়া শিবিরকে। তবে, জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা সামনে আনবে বিজেপি। ঘোষণা হবে ১৬৭টি নাম। আবার, এদিন আলোচনা সম্পূর্ণ না হওয়ায় কয়েকটি নাম বাদও যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- “মিথ্যেবাদী পিসি গো, টাটা তৃণমূল, বাংলায় এবার ফুটবে গেরুয়া পদ্মফুল” তৃণমূলকে বিঁধে নতুন গান বাঁধল বিজেপি
বিজেপির এই দফায় থাকতে পারে একাধিক চমক। নীলবাড়ি দখলের লড়াইয়ে মরিয়া বিজেপি নিজেদের ট্রাম্প কার্ড দিয়েই লড়ছে ভোট ময়দানে। ইতিমধ্যেই মাঠে নামানো হয়েছে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের মতো খেলোয়াড়কে।
গতকাল বুধবার ভোররাত পর্যন্ত দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের কার্যালয়ে বৈঠক চলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। আগামী চার দফার জন্য কারা যোগ্য প্রার্থী, সে বিষয়ে চলে গভীর আলোচনা।
আরও পড়ুন- ‘দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে, চাকরি হবে’, পুরুলিয়ার সভা থেকে মোদী
জানা গিয়েছে যে, আগামী চার দফায় বেশ কিছু পুরনো মুখকেই আবার দেখা যাবে। এই ভোটে মাঠে নামবেন মুকুল রায়। তবে দলীয় সূত্রে খবর, তিনি ভিতে দাঁড়াতে চাননি, বরং চেয়েছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু ভোটে দাঁড়ান। তবে দলের তরফে শুভ্রাংশুকে তো বটেই, মুকুলকেও ভোটে লড়তে বলা হয়েছে।
মুকুল রায় সম্ভবত দাঁড়াতে পারেন কৃষ্ণনগর উত্তর থেকে। অন্য এক সাংসদ শান্তনু ঠাকুর হতে পারেন হাবড়ার প্রার্থী। রানাঘাটে লড়বেন জগন্নাথ সরকার। আলিপুরদুয়ারে প্রার্থী হতে পারেন অশোক লাহিড়ী। তবে ভোট যুদ্ধে নেতৃত্ব দিলেও টিকিট নিয়ে লড়বেন না দিলীপ ঘোষ।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!