বৃষ্টির (heavy rain) থেকে ছুটি মিলবে এবার। দীর্ঘদিন ধরে একটানা ভারী বৃষ্টি চলছিল দক্ষিণবঙ্গে (South Bengal)। এইবার বৃষ্টি কমবে। তবে এখনও কতগুলি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কয়েকদিনের বৃষ্টির আবহাওয়া (weather) কাটিয়ে গত বুধবার দক্ষিণবঙ্গে রোদ ওঠে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রাত্রি নাগাদ দক্ষিণ বঙ্গের সাতটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সাতটি জেলার মধ্যে কলকাতার কথা বলা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদেও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া আবহাওয়াবিদরা বলেছেন যে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম,পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওড়া ও হুগলির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হয়েছে। এই নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হবে আর তারপরে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আগামী দুইদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে। এই কারণেই দক্ষিবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের এই সকল জেলা গুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার। এইসব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। কালিম্পং,দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার কয়েকটি অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে,কতগুলি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ৩২.৩ ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৬৩-৯৮ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে শুক্রবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মানে হাওড়া, হুগলি,কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কারণ সমুদ্র উত্তাল থাকবে আর ৫০-৬০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তাই বৃহস্পতিবারের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলের দিকে ফিরে আসতে বলা হয়েছে।
উত্তরবঙ্গের কতগুলো জেলায় আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি- মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!