‘একটি প্রেমিকা দান করুন’, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে কাতর আর্জি জানাচ্ছেন যুবক

পরনে সাদা টি-শার্ট, চোখে কালারফুল সানগ্লাস আর হাতে একটা প্ল্যাকার্ড। তবে সেই প্ল্যাকার্ডে লেখা অদ্ভুত এক আর্জি। তাকে প্রেমিকা দান করতে হবে, এমনই আর্তি জানালেন বছর তেইশের এক যুবক। আলিপুরদুয়ারের নানান জায়গায় সেও প্ল্যাকার্ড হাতে ঘুরে বেড়ালেন তিনি।

যুবকের হাতে থাকা ওই প্ল্যাকার্ডে লেখা ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’। এর সঙ্গে আবহ সঙ্গীত হিসেবে বাজছে ‘দে দে প্যায়ার দে’। আলিপুরদুয়ার শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্ত এমন প্ল্যাকার্ড হাতেই ঘুরছেন ওই যুবক। সেই ছবি, ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। অনেকেই এই যুবকের এমন ভিডিও শেয়ার করেছেন।

জানা যাচ্ছে, ওই যুবকের নাম সুমন সরকার। আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সুমন। ইউটিউবে কমেডি ভিডিও বানিয়ে জনপ্রিয় হতে চান তিনি। কিন্তু এমন প্ল্যাকার্ড হাতে কেন রাস্তায় রাস্তায় এভাবে ঘুরছেন সুমন?

সুমনের কথায়, তিনি মজা করার জন্যই এই ভিডিওটি বানিয়েছেন। তবে কী তাঁর বান্ধবীর সত্যিই দরকার? সহাস্যে তিনি জানান, “গার্লফ্রেন্ড তো দরকার আছেই। প্রেমিক কেই বা চান”।  

কিন্তু হঠাৎ এমন ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’ এমন লেখা প্ল্যাকার্ডের কথা মনে এল কেন তাঁর? এই প্রসঙ্গে সুমন বলেন, “আলাদা কিছু কনটেন্ট থাকলে, তবেই তা ভাইরাল হয়। মানুষকে আনন্দ দিতে এটা করেছি”। সুমন জানান যে ইউটিউবে ভুবন বামের মজার ভিডিও বানানো দেখেই ইউটিউবে ভিডিও বানানোর উৎসাহ পেয়েছেন তিনি। আপাতত সুমনের এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

RELATED Articles