শুরু হয়েছে দুর্গাপুজো। গোটা রাজ্যে এখন পুজোর আমেজ। রাস্তায় বেরোলেই চোখে পড়ছে মানুষের ঢল। সকলেই পুজোর এই চারটে দিন সবটুকু নিংড়ে আনন্দ করে নিতে চান। তবে এই পুজোর মধ্যেও ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।
পুজোর সময় নিজের পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে প্যান্ডেল হপিংয়ে বেরোন সকলে। তেমনই এক দম্পতি গিয়েছিলেন তাদের সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে। কিন্তু সেখানেই অঘটন। বাইকে বসেই স্বামীর গলায় কোপ বসালেন স্ত্রী।
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, সুকান্ত পাল ও তাঁর স্ত্রী সন্ধ্যা পাল তদের একরত্তি সন্তানকে নিয়ে শুক্রবার রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকে চড়েই প্যান্ডেল হপিং করছিলেন তারা। হঠাৎই বাইকে বসে থাকা অবস্থাতেই স্বামীর গলার নলি কেটে খু’ন করার চেষ্টা করেন সন্ধ্যা পাল। এরপরই দ্রুত সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই ব্যক্তি।
ব্যক্তিকে দেখতে পান পথচলতি মানুষ। কোনও দুর্ঘটনা হয়েছে ভেবে এগিয়ে যান তারা। কিন্তু এগিয়ে গিয়ে তারা যে দৃশ্য দেখে, তা দেখা শিউড়ে ওঠেন সকলে। দেখা যায়, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন আর তাঁর গলা দিয়ে অনবরত রক্ত পড়ছে।
তা দেখে ভয় পেয়ে যান সকলে। ওই রাস্তার কাছাকাছিই টহল দিচ্ছিল পুলিশ। পুলিশকে খবর দেন লোকজন। তড়িঘড়ি সেখানে যায় পুলিশ। দ্রুত ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শান্তিনগর জেলা হাসপাতালে।
এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই ব্যক্তির স্ত্রীকে আটক করেছে পুলিশ। কেন ওই মহিলা নিজের স্বামীকে খু’ন করার চেষ্টা করলেন, তা জানার জন্য তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কোনও পরকীয়া সম্পর্ক রয়েছে কী না, তা জানার চেষ্টা করছে পুলিশ।





