আজকের রাশিফল 8 October, 2020: বৃহস্পতিবারে শুভ যোগ রয়েছে কোন কোন রাশির?

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি।

৮ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট।

আপনার শুভ সংখ্যা: ৮, ১৭, ২৬।

আপনার শুভ বর্ণ: নীল ও সাদা।

শুভ গ্রহ ও বার: শুক্র ও শনি।

শুভ রত্ন: নীলা ও হীরা।

আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য নীল ও সাদা রং সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:০৩-৭:৩৮, দুপুর: ১:৫০-৩:২২, রাত: ৬:৩০-৯:৪৯,১২:১৮-৩:৩৭।

আজকের দিনের বর্জনিয় খাদ্য: দুপুর: ১২:২৮ পর্যন্ত নিম পরে তাল খাওয়া নিষেধ।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃষ রাশিতে, সকাল: ৭:১৫ থেকে মিথুন রাশিতে অবস্থান করবে। দুপুর: ১২:২৮ পর্যন্ত ৬ষ্ঠী পরে ৭মী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজ কর্মে অগ্রগতি আশা করা যায়। বিশেষ করে ভিসা সংক্রান্ত কাজে আজ মনবাঞ্ছা পূরণ হতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনলাইন পণ্য বিক্রেতাদের আশানুরুপ লাভের সুযোগ আসবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক উন্নতির সম্ভাবনা। বকেয়া বিল আদায়ে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। খুচরা ও পাইকারী খাদ্য পণ্য বিক্রয়ের ব্যবসা আরম্ভ করতে পারেন। অনলাইনে খাবার সাপ্লাইও মন্দ নয়। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন যোগ প্রবল। চাকরিজীবীদের বাড়তি আয়ের পথ খুলতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। মানসিক শক্তির জোরেই আজ সকল কাজে সফল হবেন। ব্যক্তিজীবনের সকল ব্যর্থতা গ্লানি ভুলে নতুন করে সাজাতে হবে জীবন। কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার নব সূচনা আপনাকে নতুন করে সামনে এগিয়ে নিয়ে যাবে। আত্ম বিশ্বাসী না হলে লড়াই করতে পারবেন না।

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার ব্যয় বৃদ্ধি পাবে। তবে অধিকাংশই ব্যয় হবে শিক্ষার জন্য বা প্রশিক্ষনে। নিজেকে নতুন রুপে গড়তে কোনো কার্পণ্য করা চলবে না। আইনগত জটিলতার অবশান হওয়াতে মানসিক প্রশান্তি ফিরে পাবেন। প্রবাসীদের আকামা সংক্রান্ত কাজে অগ্রগতি নিশ্চিত। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করতে পারেন। বিশেষ করে ঠিকাদারী বা সাপ্লাই এর ব্যবসায় মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে। সরকারী চাকরিজীবী ভাই বোনের সহায়তায় কিছু সরকারি কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে বন্ধুর তরফ থেকেও সাহায্য পাওয়ার সম্ভাবনা।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার কর্মস্থলে আটকে থাকা পদোন্নতির ফাইল সচল হবে। শিক্ষা বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে যে কোনো তদবির সফল হতে পারে। রাজনৈতিক নেতা কর্মীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। প্রভাবশালী কারো সহায়তা পাওয়া যাবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার সকল বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যাত্রায় সফল হতে পারবেন। ভাগ্য উন্নতিতে শিক্ষক বা গুরুজনের সাহায্য পাওয়া যাবে। বিদেশী ভাষা সংক্রান্ত পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে। ধর্মীয় কাজ কর্মে আগ্রহ বাড়বে। নিজের মেধা দিয়ে ভাগ্যকে জয় করতে হবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার আজ অপ্রত্যাশিত উৎস থেকে ধন লাভের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বা শেয়ার বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। পুরোনো সকল পাওনা দেনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারেন। পরধন প্রাপ্তির যোগ আজ বলবান। বীমার বোনাস বা সঞ্চয়পত্রের লাভাংশ পেতে পারেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে উন্নতির দিন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর কর্মোন্নতি আপনাদের উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে। খুচরা পাইকারী ব্যবসা বানিজ্যে লাভবান হবেন। আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার সম্ভাবনা।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সাফল্যের। আজ সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের পূর্ণ সাহায্য পাওয়ার যোগ। ব্যবসা বানিজ্যে কর্মচারীদের সহায়তা আপনার আয় রোজগার বৃদ্ধি করবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা য়ায়। কর্মস্থলে চলতে থাকা সকল বিরোধের অবশান হবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে সম্মানিত হওয়ার দিন। ব্যবসা বানিজ্যে প্রিয় মানুষটির ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। বিশেষ করে সন্তানে উচ্চ শিক্ষা সংক্রান্ত দুঃশ্চিন্তা কমে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীরা আশানুরুপ সফল হবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে সফলতা আসবে। পারিবারিক সংকটে সকলের সাহায্য পাওয়ার যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি হবে। আত্মীয় ও বন্ধুদের সাহায্যে পাবেন। যানবাহন ও স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। নিজের একটি গৃহের স্বপ্ন পূরণ হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment