জেতার পর কলকাতা নাইট রাইডার্সকে খোঁচা দিল মুম্বই ইন্ডিয়ান্স

গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারানোর পর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে খুশির পরিবেশ ছিল। কলকাতার বিরুদ্ধে জয়ের রেকর্ড বজায় রাখার পাশাপাশি মরুশহরে প্রথমবার জয় পেল মুম্বই। এবার সরাসরি কলকাতা নাইট রাইডার্সকে চিমটি কাটল মুম্বই।

বুধবার রাতে নিজেদের টুইটারে মুম্বই একটি পোস্ট করে। যেখানে লেখা ছিল “২০ – ০৬”। আদতে এই সংখ্যাগুলি হল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের হেড টু হেড পরিসংখ্যান। অর্থাৎ, প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিকে ২০ বার হারিয়েছে। আর ১৩ বছরের আইপিএল ক্রিকেটে মাত্র ছয়বার মুম্বইকে হারিয়েছে কলকাতা।

RELATED Articles

Leave a Comment