এটিকে-মোহনবাগানের মিডিও এডু গার্সিয়া নিজের সম্বন্ধে বললেন এই দারুণ তথ্য

গত বছর এটিকে-এর আইএসএল জয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া। আর এবার দুই বছরের জন্য সবুজ-মেরুণ জার্সি পড়ে মাঠ দাপাবেন এই স্প্যানিয়ার্ড। এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন এটিকে মোহনবাগানের কোচ হাবাসকে।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি জানতাম যে আন্তোনিও হাবাস একবার আইএসএল জিতেছেন আর উনি আবার তা করতে চান। উনি একজন অভিজ্ঞ কোচ যিনি জানেন তার কি চাই। তাই এটি সহজ হয়ে যায় যখন আপনার কোচ একেবারে স্বচ্ছ মস্তিষ্কের হয় এবং টিমের বাকিদেরও এই একই মনোভাব থাকে।”

এরপর গত মরশুমের সাফল্য নিয়ে এডু বলেন, “গত মরশুম আমার কাছে খুবই স্পেশাল ছিল। যখন আমি এটিকেতে যোগ দিই আমার লক্ষ্য ছিল আইএসএল ট্রফি জেতা এবং যখন তুমি তোমার লক্ষ্যে পৌছাও, তুমি তখনই খুশি হতে পারবে।”

নিজের খেলার প্রতি একটি বিশেষ শব্দ ব্যবহার করলেন এডু। তিনি বলেছেন, “আমি একজন পলিভালেন্ট খেলোয়াড়। আমি মিডফিল্ড এবং অ্যাটাকের যে কোনও পজিশনে খেলতে পারি। পজিশন নিয়ে আমি চিন্তাভাবনা করি না। আজ আমি বাঁ দিক থেকে খেলতে পারি, কাল আমি মাঝমাঠে খেলব এবং পরশু হয়ত সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও মাঠে নামতে পারি।”

RELATED Articles

Leave a Comment