চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত- ইংল্যান্ড টেস্ট ম্যাচে ভালো জায়গায় রয়েছে বিরাট বাহিনী। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নেন এবং পেস বোলার ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজও একটি উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের ইনিংস শুরু হওয়ার পরই দলের বিশ্বস্ত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ফিল্ডিংয়ে না আসায় ভারতের উদ্বেগ আরও বেড়ে যায়।
টিম ম্যানেজমেন্ট পূজারার চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় তার ডান হাতে একটি বল আঘাত করে, যার কারণে তিনি এখনও কিছুটা ব্যথা অনুভব করছিলেন। তবে ভালো বিষয় হল চোট অতটা গুরুতর নয়। এই ম্যাচের প্রথম ইনিংসে পূজারা বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের আউট হওয়ার পরে ব্যাটিং করছেন রোহির শর্মার সাথে।
ম্যাচের দ্বিতীয় দিন ভারত ছয় উইকেটে ৩০০ রান করেছিল। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৫৮ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের শেষে ২৪৯ রানের লিড নিয়ে ভালো জায়গায় রয়েছে ভারতীয় দল।





