আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পিছল, ঘোষণা হল নতুন দিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই ম্যাচটি আগামী ১৮ থেকে ২২ জুন খেলা হবে। এই ফাইনাল ম্যাচের জন্য ২৩ জুন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। বর্তমানে ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে, অন্যদিকে নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত ৭১.৭ শতাংশ পয়েন্ট নিয়ে উপরে রয়েছে।

আর দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড, ৭০ শতাংশ পয়েন্ট নিয়েছে। আর তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া, ৬৯.২ শতাংশ পয়েন্টে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পয়েন্টস টেবিলে শীর্ষ দুই দলের মধ্যে খেলা হবে। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে আগামী মাসে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ফাইনাল খেলতে গেলে এই সিরিজ জিততেই হবে ভারত ও অস্ট্রেলিয়াকে।

এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ এবং নয়টি দল অংশ নিচ্ছে। ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ক্রিকেট দলগুলি এর অংশ। শীর্ষ চার দলের মধ্যে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

RELATED Articles