সৌরভকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে অবসর ঘোষণা পার্থিব প্যাটেলের

নব্বই দশকের শেষে ও ২০০০ দশকের শুরুতে অভিষেক হওয়া প্রায় সব ক্রিকেটারই অবসর নিয়ে ফেলছেন একে একে। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। সব ধরণের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেট ইতিহাসের কনিষ্ঠতম উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি পার্থিবের।

 

মোট ২৫ টি টেস্ট ম্যাচ পার্থিব ৯৩৪ রান করেন, ৩৯ টি ওয়ানডে খেলে তাঁর রান ৭৩৬। দুটি টি- ২০ ও খেলেছিলেন তিনি। বুধবার নিজেই টুইট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান পার্থিব। বলা বাহুল্য, ২০১৬-১৭ মরসুমে গুজরাটকে রঞ্জি ট্রফি জেতাতে পার্থিবের গুরত্বপূর্ণ ভূমিকা ছিল, নেতৃত্ব দিয়েছিলেন দলকে। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৯০ এবং ১৪৩ রান করেছিলেন।

 

https://twitter.com/parthiv9/status/1336547838969475073

 

অবসরের কথা ঘোষণা করতে গিয়ে পার্থিব টুইটারে তাঁর সতীর্থ ও অধিনায়কদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রত্যেক অধিনায়ক যাঁদের নেতৃত্বে আমি খেলেছিলাম তাঁদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে দাদা, আমার অভিষেক ম্যাচের অধিনায়ক ছিলেন। আমার ওপর আস্থা রেখেছিলেন তিনি। আজ এই দিনেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমার এই ক্রিকেট সফরে সব সময়ের জন্য বাবার সমর্থন পেয়েছি। যে কোনও সমস্যায় আমার পাশে দাঁড়িয়েছেন। ১৮ বছরের লম্বা ক্রিকেট জীবন আজ এই মুহূর্ত থেকেই শেষ হয়ে যাচ্ছে।”

RELATED Articles