আন্দ্রে রাসেলকে বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা দিলেন নাইট রাইডার্স সতীর্থ রিঙ্কু সিং

গত আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং ও স্ফুর্তিযুক্ত ফিল্ডিংয়ে অনেক ম্যাচ জিতেছে কেকেআর। এবার রাসেলকে বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা দিলেন কেকেআর সতীর্থ রিঙ্কু সিং।

ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, “ওর থেকে ভালো কেউ বল মারতে না। ওর মধ্যে অনেক প্রাণ ও শক্তি রয়েছে। ওর ছয়গুলি এত বিশাল যে ওর প্রতিযোগিতা হিসেবে অন্য কাউকে দেখিই না। এই মুহুর্তে রাসেল নিঃসন্দেহে বিশ্বের সেরা অলরাউন্ডার।”

পাশাপাশি রিঙ্কু জানান, “আমি শুরুতে ওর সাথে খুব বেশি কথা বলতাম না কারণ আমি ভালো ইংরেজি বলতে পারি না। কিন্তু প্রথম বছরে রাসেলের জন্মদিনে আমরা আমাদের ঘরে। খুব মজা করেছি। আমরা এরপর একসাথে পার্টি করেছি আর নেচেছি। আমার মনে হয়, পরের দিকে আমরা অনেকটা মিশতে পেরেছি।”

RELATED Articles

Leave a Comment