নেটদুনিয়ায় গুজব রটেছে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি নাকি করোনা মোকাবিলায় একলক্ষ টাকার আর্থিক অনুদান দিয়েছেন। এ বিষয়ে অবগত হওয়ার পরেই নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবদান নিয়ে অবমূল্যায়ন করা শুরু করেছেন।
এরপরেই মাঠে নামেন মাহিপত্নী সাক্ষী। তিনি সাফ জানিয়ে দেন, মাহি কোনোরকম আর্থিক সাহায্যই এখনও পর্যন্ত করেননি। করোনার মতো সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যে সংবাদ প্রচার বন্ধ করার কথা জানান তিনি। দায়িত্বশীল সাংবাদিকতাও যে এমন গুরুত্বপূর্ণ সময়ে উধাও হয়ে গেছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
https://twitter.com/SaakshiSRawat/status/1243460747197206528





